শিরোনামঃ

পটিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে ১৭ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান, বিদ্যালয়ে চুরি হয়েছে।

খবর পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের তালা ও দরজা খোলা এবং ভেতরের একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি জানা যায়।

চোরেরা অফিস কক্ষ থেকে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি অনু, একটি পিতলের ঘণ্টাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এছাড়া আলমারিতে রাখা প্রায় ২ হাজার টাকা নগদ ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যায় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিদ্যালয়ে চুরির ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL