খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, গনতান্ত্রিক) দলের সদস্য মো. ইমন হোসেন (২৫) কে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকাউ স-মিলের সামনে কে বা কারা গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ইউপিডিএফ সদস্য পানছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গনতান্ত্রিক)'র পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা জানান, সকালে আমাদের সদস্য সংঘঠনের কাজে বের হলে তাকে ইউপিডিএফ সন্ত্রাসী'রা গুলি করে হত্যা করে। তবে এ বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা'র সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত যুবক কোন সংগঠনের তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।