শিরোনামঃ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ জেএসএস সদস্যের আত্মসমর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের দুই সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ পানছড়ি ব্যাটালিয়নের ৩ বিজিবি অধীন ট্রিগহাইট বিওপিতে আত্মসমর্পণ করেন।

বিজিবি জানায়, আত্মসমর্পণের সময় ওই দুই ব্যক্তি বিওপিতে এসে হাত উঁচু করেন। পরে তাঁরা নিজেদের কাছে থাকা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম বিজিবির কাছে জমা দেন।

আত্মসমর্পণকারীরা হলেন- হৃদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)। হৃদয়ের বাড়ি আরেক পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায়। তাঁর বাবা ইন্দ্র কুমার চাকমা। অন্যদিকে রিয়েল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ির আলিচান পাড়ায়। তাঁর বাবা রুপায়ন চাকমা।

বিজিবি জানিয়েছে, আত্মসমর্পণের সময় তাঁদের কাছ থেকে একটি শটগান, একটি এম-৪এ১ রাইফেল, শটগানের ৬৪ রাউন্ড গুলি ও ১৮৮ রাউন্ড বল অ্যামো উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি ইউনিফর্ম, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পরে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL