শিরোনামঃ

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ২

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও তরকারিবোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার মুরালিয়া এলাকার আবুল কাসেমের ছেলে তরকারি ব্যবসায়ী মো. আবুল ফারুখ এবং চকরিয়া উপজেলার বাসিন্দা সিএনজি চালক ওসমান গনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘বলাকা’ বাসের সঙ্গে চকরিয়া থেকে তরকারি বোঝাই করে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বানৌজা সড়কের মগনামা বাজারপাড়া সংলগ্ন মোড়ে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও অটোরিকশায় থাকা ব্যবসায়ী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL