শিরোনামঃ

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গঠিত হলো সিওয়াইএসডিএফ

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের সামাজিক উন্নয়ন, যুব ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কমিউনিটি গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে কোস্টাল ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওয়াইএসডিএফ)। সম্প্রতি সংগঠনটির নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ মিরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ খান। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. শাহিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বাহার উদ্দিন, নারীকল্যাণ সম্পাদক সাকি জাওয়ানা চৌধুরী নিশাত।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল মতিন তামজিদ, নওশাদ হোসাইন নুরশেদ, জয়নাল আবেদীন (তাহাসিন) এবং মিনহাজুর রহমান রেজভী।


সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করবে সিওয়াইএসডিএফ।

তারা আরও বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই সমাজ গঠনের প্রত্যয়ে সংগঠনটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।

সংগঠনের নবগঠিত কমিটির পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সমাজসেবী ব্যক্তি, উন্নয়নকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনা সম্ভব হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL