শিরোনামঃ

পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে ইউএনও নিয়োগ, প্রজ্ঞাপন জারি

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলার নবগঠিত পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

এর ফলে নবগঠিত পেকুয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং দাপ্তরিক ব্যবস্থাপনা ইউএনও’র তত্ত্বাবধানে পরিচালিত হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত গত ২৪ মে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ ব্যাপারে তরুণ আইনজীবী এডভোকেট রাশেদুল কবির বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। অবকাঠামো উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় একজন সরকারি কর্মকর্তা যেভাবে সাপোর্ট দিতে পারবে সেখানে পাবলিক প্রশাসকের ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL