শিরোনামঃ

পেকুয়ায় সাগরে ডুবে শিশুর মৃত্যু

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সাগরের পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মগনামার জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তামিম ফতেহ আলীর মারপাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু তামিম বাড়ির আশপাশে খেলতে খেলতে লঞ্চঘাট এলাকায় যায়। খেলার ছলে কোনো এক সময় সে পানিতে পড়ে যায়। পরে এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL