শিরোনামঃ

ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর প্রবাসী যুবক নিহত

ছৈয়দুল আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাঁশখালী উপজেলা উপজেলার কালীপুর ইউনিয়নের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মহি উদ্দীন (৩৮) উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পালেগ্রাম ইলিয়াছ পাড়ার মৃত কালু মিঞা ও রোকেয়া বেগমের চতুর্থ পুত্র।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমান এর রাজধানী মাস্কাট নগরীর আজাইবা এলাকার ১৮ নভেম্বর সড়কে ভয়াবহ কার দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওমানে অবস্থানরত প্রবাসী দোলোয়ার জানান, চাকরি শেষে ফোরম্যানসহ বাসায় ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহি উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহি উদ্দীনের সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, মহি উদ্দীন কয়েকদিন আগে দেশ সফর শেষে পুনরায় ওমানে ফিরে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL