শিরোনামঃ

বান্দরবানে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের সাথে মতবিনিময় সভা

কৌশিক দাশ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: কৌশিক দাশ
ছবি: কৌশিক দাশ

পাহাড়ে মাশরুম চাষ বাড়াতে বান্দরবানে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আয়োজনে, বান্দরবানের হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ এর অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেন এবং পার্বত্য জেলা বান্দরবানের মাটি, আবহাওয়া, জলবায়ু মাশরুম চাষের উপযোগী বলে আগামীতে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এসময় তিনি আরো বলেন, মাশরুম এক ধরণের সুস্বাদু ও পুষ্টিকর খাবার। মাছ বা মাংসের সমতুল্য নির্দোষ আমিষের চমৎকার উৎস এটি,যা মানবদেহের জন্য প্রয়োজনীয় আটটি অ্যামিনো অ্যাসিডই সরবরাহ করে। মাশরুম খাবারের ফলে নানা ধরণের উপকারিতা রয়েছে বলে মন্তব্য করে এসময় তিনি আরো বলেন, মাশরুম খাবারের ফলে হৃদরোগ নিয়ন্ত্রণ, হাড় মজবুত থাকে, ক্যালসিয়াম- ফসফরাস ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

এসময় প্রধান অতিথি সবাইকে মাশরুম চাষে এগিয়ে আসতে আহবান জানান এবং এর ব্যাপক বাজারমুল্য রয়েছে বলে নিশ্চিত করে সবাই আরো মাশরুম চাষ বৃদ্ধিতে আহবান জানান।

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আখতার জাহান কাঁকন, সিনিয়র মরিটরিং অফিসার রিপন প্রসাদ সাহা, কফি ও কাজু বাদাম প্রকল্পের প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহমদ নুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রকিবুল হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবান সদরের বিভিন্ন পাড়ার মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীরা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিভিন্ন পাড়ার মাশরুম উদ্যোক্তা ও চাষীদের চাষকৃত মাশরুম প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL