শিরোনামঃ

ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

কৌশিক দাশ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে বান্দরবানে ও শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান পৌরসভার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এসময় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার ,পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন সহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্কাউটের সদস্যরা এই অভিযানে অংশ নেয়।

এসময় জেলা প্রশাসক প্রাঙ্গনে জমে থাকা ময়লা আর্বজনা পরিস্কারের পাশাপাশি ফগার মেশিন দিয়ে স্প্রে করে ডেঙ্গু মশার আবাসস্থল ধংস করে পরিচ্ছন্নতা কর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। ১২সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে, আর বান্দরবানের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL