শিরোনামঃ

বোয়ালখালীতে বসতঘরে মিললো ১২ ফুট দৈর্ঘ্য বার্মিজ অজগর

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়িতে মো. আজমের লাকড়ির ঘরে সাপটিকে দেখতে পায়। 
স্থানীয়রা জানান, আজমের ঘরে রান্নার জন্য লাকড়ি আনতে গেলে  ঘরের ভেতরে বস্তার ভিতরে অজগরটি দেখতে পান। পরিবারের সদস্য চিৎকারে এলাকাবাসী এসে শাওনকে খবর দিলে সে এসে উদ্ধার করেন।
 

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন বলেন, খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। পরবর্তীতে অজগরটিকে নিরাপদে নিকটবর্তী পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL