জাতীয় নাগরিক পার্টি বোয়ালখালী উপজেলা শাখা, ছাত্র শক্তি ও যুব শক্তির উদ্যোগে শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২২ মে) উপজেলা সদরে
বিক্ষোভ মিছিলে রামিসাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর এনসিপির যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াসিন।
সমাবেশে বক্তরা বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব চোখে রঙিন চশমা পরে আছেন বলেই হয়তো এই নিষ্পাপ শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা তাঁর চোখে পড়ছে না। অতীতে বিচারহীনতার যে অনুশীলন হয়েছে, তার কারণেই আজ রামিসার বাবা বলতে বাধ্য হয়েছেন যে তিনি এর বিচার পাবেন না। যদি স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি ন্যূনতম মমতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হন, তাহলে এই সমাবেশ থেকে আমরা তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ আবরার হাবিব ও ফয়সাল উদ্দিন রায়হান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ বিন ইব্রাহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালখালী এনসিপির অন্যতম সদস্য এনামুল হক ফাহিম, মোঃ আরিফ, শাহনেওয়াজ মাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ থেকে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।