বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায় টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে)সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।এ ঘটনায় সত্যজিত সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গোমদন্ডী সরকার বাড়ির বসত ঘরের পিছনে সত্যজিত সরকার ও অভিজিত সরকার(৩৭) এর দুইটি টিউবওয়েল আছে, যাহার মূল্য অনুমান ৩০ হাজার টাকা। সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় বসত ঘরের পিছনের দুইটি টিউবওয়েল যথাস্থানে ছিল। ৭ টার দিকে পানি আনতে গেলে টিউবওয়েল দেখতে না পেয়ে ঘরে দৌড়ে এসে। অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘটনাস্থল হইতে কৌশলে টিউবওয়েল চুরি করে দিয়ে যায়।
সত্যজিত সরকার বলেন, হঠাৎ টিউবওয়েলটি চুরি হওয়ায় পরিবারের সদস্যদের সুপেয় পানির সংকটে পড়েছি। এখন অন্যের বাড়ি থেকে অনেক কষ্ট করে পানি আনতে হচ্ছে।
ধারণা করা হচ্ছে মাদকসেবীরা এ চুরির সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড় করার জন্য টিউবওয়েল চুরি করছে বলে স্থানীয়দের অভিযোগ।