জীবনের প্রথম স্পর্শ মা। তাই মাকে নিয়ে আবেগ আর ভালবাসা একটু বেশি।
মায়ের প্রতি সম্মানে আরও উদ্বুদ্ধ করতে মায়ের পা ধুয়ে সম্মান জানালো সন্তানেরা
সোমবার (১১মে) সকালে বোয়ালখালীতে চরখিজিরপুর জাফর- ফেরদৌস ফাউন্ডেশনের আয়োজনে সন্তানেরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানান।
মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমনিভাবে সন্তানেরা খুশি হয়েছেন। অপরদিকে সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জাফর আহমদ ,সাবেক ইউপি সদস্য নুরুল হক মেম্বার ,হাজী সাগর আলী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব জাফর আহমদ আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষক নাছির উদ্দীন আলকাদেরী, জাহাঙ্গীর আলম ,আতিকুর রহমান আতিক ,হাজী আবদুল মন্নান ,মোঃ আলী,রুস্তম আলী,মোঃ ইদ্রিস ,আবু তৈয়ব ,মাসুদ আলম ,সোহেল রানা, মোঃ শাকিল ,ইমরান হোসেন পরান, মোঃ তানভির,মাহফুজ ,আলম,আরিফুল ইসলাম মারুফ প্রমূখ।
পরে মায়ের পা ধুয়ায় অংশগ্রহনকারিদরে মাঝে পুরুস্কার তুলে দেন।