শিরোনামঃ

কুতুবে জমান কাজী আছাদ আলী শাহ (রহ.)-এর ১১১তম পবিত্র বার্ষিকী ওরস মঙ্গলবার

ওসমান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ওসমান হোসাইন
ছবি: ওসমান হোসাইন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, যুগশ্রেষ্ঠ অলীয়ে কামেল, কুতুবে জামান হযরত মাওলানা কাজী আছাদ আলী শাহ (রহ.)-এর ১১১তম পবিত্র বেছাল বার্ষিকী ওরস মোবারক আগামী মঙ্গলবার(১২ মে)ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

মরহুম কাজী আছাদ আলী শাহ (রহ.) ছিলেন আহলা দরবার শরীফের বিশিষ্ট আধ্যাত্মিক সাধক এবং হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)-এর প্রধান খলিফাদের অন্যতম একজন প্রখ্যাত ওলিয়ে কামেল।

ওরস শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সূফী সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ছাহেব আল কাদেরী আল চিশতি (ম.জি.আ.)।

আঞ্জুমানে গাউসিয়া আসাদিয়া নুরিয়া মেজবাহিয়া মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ওরসে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল আশেকান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ওরস শরীফ পরিচালনা করবেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুফতি মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম (ম.জি.আ.) এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ রিজুয়ানুল ইসলাম (ম.জি.আ.)।
দিনব্যাপী ও রাতব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজা শরীফে গিলাফ ও মাল্যদান, জীবনী আলোচনা, জিকির-আজকার, ছেমা মাহফিল এবং আখেরি মোনাজাত। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, পবিত্র এ ওরস মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ফয়েজ-বরকত হাসিলের উদ্দেশ্যে সকল আশেকান ও ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL