শিরোনামঃ

বোয়ালখালীতে ৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে 
র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে।  
এ ঘটনায় বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে ) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিয়ে পূর্ব কালুরঘাট এলাকায় হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। বাদশা মিয়া নগরের চান্দগাঁও এলাকার কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। অপরদিকে তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।

 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে পাওয়া যায় কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা। পরে এসব প্যাকেট থেকে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা। আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL