শিরোনামঃ

বোয়ালখালীতে চালককে কুপিয়ে ব্যাটারি রিকশা ছিনতাই

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে যাত্রী সেজে মো: আবদুল নবী(৪৫) নামের  এক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত রিকশা  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার খোকার দোকান সংলগ্ন  এলাকার অসসীন চন্দ্রের ঘাটায় এই ঘটনা ঘটে। ​

রিকশা চালক মো: আবদুল নবী(৪০) পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী মুন্সিপাড়া এলাকার মনিরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর সবুর এর ছেলে। 

স্থানীয় মোহাম্মদ জাবেদ বলেন, উপজেলা গোমদন্ডী তুলাতল হতে লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে রিকশা ভাড়া করেন। যাত্রীর হাতে মটর রিকশার চাকাও রয়েছে। খোকার দোকান হতে আরও একজন যাত্রী উঠে। অসসীন চন্দ্রের ঘাটা এলাকায় গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারি রিকশা নিয়ে পালিয়ে যায় দুবৃত্তর্রা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখে 
 স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা জানান, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে পুলিশ কাজ করতেছে। পরে সব জানানো হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL