শিরোনামঃ

বোয়ালখালীতে বাঘ’ আতঙ্ক, বন্য সংরক্ষণ বিভাগ বলছে মেছো বিড়াল

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা এলাকায় নারকেল গাছে বাঘ দাবি করে প্রচারনা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ভির জমায় বাঘটি দেখতে। তবে বন্য সংরক্ষণ বিভাগ বলছে, এটা বাঘ নয়, মেছো বিড়াল আতঙ্কের কোনো কারন নেই।


রোববার(২১ জুন) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রইস্যা মিস্ত্রীর বাড়ির একটি নারকেল গাছের আগায় প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, বাড়ির একটি নারকেল গাছে বাঘটি দেখতে পেয়ে ভয় পায় লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন বাঘটিকে দেখতে আসে।

 চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রাণীটিকে মেছো বিড়াল বলে শনাক্ত করা হয়েছে। 

তিনি বলেন, রাতের মধ্যে প্রাণীটি স্বাভাবিকভাবে নিচে নেমে না এলে সোমবার প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি উপকারি প্রাণী। আতঙ্কিত হওয়ার কিছু নাই।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL