শিরোনামঃ

বোয়ালখালীতে মদপান করে মাতলামির দায়ে ৪জনকে কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে মদপান করে মাতলামি করার দায়ে চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা ফুলতল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।


কারাদন্ড প্রাপ্তরা হলেন, পূর্ব গোমদণ্ডী দাসপাড়ার মৃণাল বড়ুয়া (৪৭), মো. ওসমাণ গণি (৪৭), কধুরখীল এলাকার ইনতাজুর রহমান (৩৫) ও পূর্ব কালুরঘাট এলাকার মো. ইকবালকে (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৪টি মামলায় ৪ জনের প্রত্যেককে ৫০ টাকা করে ২০০ টাকা জরিমানা এবং প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL