শিরোনামঃ

কন্যার বিয়েতে সদস্যের পাশে সিএনজি চালক সমবায় সমিতি, আর্থিক সহায়তা প্রদান

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাঙ্গুনিয়া সিএনজি (ফোরস্ট্রোক) চালক সমবায় সমিতির সদস্য মুহাম্মদ ইসলামকে তাঁর মেয়ের বিবাহ উপলক্ষে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার রানীরহাটে অবস্থিত সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্য মুহাম্মদ ইসলামের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

সমিতির সভাপতি মুহাম্মদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক মুহাম্মদ ইউছুপ কামাল তালুকদার, সমিতির উপদেষ্টা ও ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, যুবদল নেতা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ ফরিদ, ছাত্রদল নেতা কাউছার আলম, সমিতির সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ লোকমান, কার্যকরী সদস্য আব্দুর রহমান ও মুহাম্মদ আব্বাস উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমবায় সমিতি শুধু পেশাজীবীদের সংগঠন নয়, এটি সদস্যদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর একটি মানবিক প্ল্যাটফর্ম। সদস্যদের কল্যাণে বর্তমান পরিচালনা কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সমিতি সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে ইতোমধ্যে সমিতির ছয়জন মৃত সদস্যের পরিবারের হাতে মৃত্যুদাবি হিসেবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া অসুস্থতাজনিত কারণে দুই শতাধিক সদস্যকে বিভিন্ন সময়ে সহায়তা দেওয়া হয়েছে।

সমিতির নেতৃবৃন্দ জানান, অতীতে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম তেমন দেখা না গেলেও বর্তমান কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণের পর সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সমিতির সদস্যরাও এই উদ্যোগগুলোর প্রশংসা করে বলেন, বর্তমান কমিটির মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL