শিরোনামঃ

অপপ্রচারের বিরুদ্ধে রণহুঙ্কার: রানীরহাটে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রানীরহাট সিএনজি স্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।
রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার ও জাহেদুল আলম চৌধুরী, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, নাজিম উদ্দিন, ইউছুপ কামাল, খোরশেদ আলম, নিজাম উদ্দিন, কাজী মহিউদ্দিন, বিএনপি নেতা রমিস উদ্দিন রমজু, রাজানগর যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, যুবদল নেতা মুহাম্মদ ইউনুস মিয়া, মুহাম্মদ জাবেদ, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, রাজানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন, আব্দুল জব্বার, ছাত্রনেতা মাসুদ শাকু, জমির উদ্দিন ইমন, রিমন, রাশেদ, ফরিদ, সাইফুল, লোকমান, তৌহিদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে। তারা বলেন, জনগণের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও মাঠে থাকবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL