শিরোনামঃ

রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পার্থ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান। এছাড়া বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা।
সভায় রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউছুপ চৌধুরী, সহ-সভাপতি ওসমান গণীসহ সমিতির সদস্য আহমদুর রহমান, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ শওকত হোসেন, জাহানারা বেগম ও জিন্নাত আরা বেগম বক্তব্য রাখেন।
সভায় সমিতির কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়  সমিতিকে গতিশীল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL