শিরোনামঃ

ধলঘাটা থেকে বাহিনীর পরিচয়ে কাদেরকে তুলে নিয়ে গেছে

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ধলঘাটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোষাকধারী পাঁচ জনের একটি টিম মাদ্রাসা ঘোনাস্থ স্লুইসগেট পাশ থেকে ফাজল কাদেরকে ইজিবাইকে তুলে নিয়ে গেছে। 

‎শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ঘটিকার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা মাদ্রাসা ঘোনার ইজারাদার ফজল কাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোষাকধারী পাঁচ জনের একটি টিম মাদ্রাসা ঘোনাস্থ স্লুইসগেট পাশ থেকে ইজিবাইকে তুলে নিয়ে গেছে। এমনটি জানিয়েছেন তার সহোদর বিএনপিনেতা শহিদুল্লাহ। তিনি জানান হঠাৎ ইজিবাইক বা ব্যাটারি চালিত টমটম যোগে ৫জনের একটি টিম এসে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার জন্য  থানায় যোগাযোগ করলে অবগত নয় বলে জানান। এসময় বিভিন্ন বাহিনীর সাথে যোগাযোগ করে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর জানাতে পারি র‍্যাব ১৫ তাকে সাদা পোষাকে নিয়ে গেছে। তবে তা ফ্যাসিস্ট আ'লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আহছান উল্লাহ বাচ্ছুর কন্ট্রাক্টে র‍্যাব আটক করার অভিযোগ তুলেন সহোদর শহিদুল্লাহ এলাকাবাসী। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে তার পরিবারের দাবী মামলাগুলি আ'লীগ সরকারেে আমলে রাজনীতিক প্রতিপক্ষের দায়ের করা বিভিন্ন ষড়যন্ত্র মুলক মামলা।

‎মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতান জানান- ফজল কাদের নামক ব্যক্তিকে র‍্যাব ১৫ একটি টিম আটকের খবর নিশ্চিত হয়েছি। তবে এখনো থানায় হস্তান্তর করেনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL