শিরোনামঃ

মহেশখালীতে প্রশাসন কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

সরকারী জায়গা উদ্ধারে উপজেলা প্রশাসন সোচ্চার। তারই ধারবাহিকতায় মহেশখালীতে সরকারী জায়গার ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

‎সোমবার (২৭ এপ্রিল) বেলা ১ টার সময় কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া বাজারে সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে।এ সময় উপস্থিত ছিলেন হোয়ানক (কেরুনতলী) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজবাহ উদ্দিন। উক্ত অভিযান পরিচালনার সয়ম উপস্থিত ছিলেন সার্ভেয়ার নোমান হোসেন। উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।  

‎এদিকে জনস্বার্থে ও সরকারি খাস জমির ওপর  নির্মিত দোকানপাট তৈরীকারীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা প্রশাসন। এ ধরনের অভিযান পরিচালনায় প্রশংসায় ভাসছেন মহেশখালী প্রশাসন। স্থানীয়দের দাবী সম্প্রতি পুরো মহেশখালীতে প্রভাবশালীদের থাবায় দখল হচ্ছে সরকারী-বেসরকারী জায়গা। যার দরূণ মারামারি-হানাহানি বেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ভোগছেন প্রত্যেক্ষদর্শী ও সচেতনমহল। তারা এ অভিযান অব্যাহত রেখে ওইসব অবৈধ দখলদারের লাগাম ধরে রাখার দাবী জানান।

‎মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান- জনস্বার্থ ও সরকারী জায়গা দখলদারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL