শিরোনামঃ

কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন মানিকছড়ি থানা পুলিশ।

নিহত গৃহবধূ মাহিনূর আক্তার (২৪) মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের স্বামী আবুল কালাম বলেন, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। একই কথা বলেন আটক আবুল কালামের মা খাদিজা বেগম।

এদিকে নিহত মাহিনূরের বাবা আবু তাহেরের দাবি, তার মেয়েকে তারই স্বামী আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। আবুল কালাম একই এলাকার মৃত নূর আলম শেখের ছেলে।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL