ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে বারইয়ারহাট টু খাগড়াছড়ি গাড়ী স্টেশনে রাস্তার উপর নির্মল ত্রিপুরা (২২) সহ তার সহযোগীদেরকে ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগীতায় ৩ ছিনতাইকারীকছ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রাত সাড়ে নয় টা নাগাদ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা হলেন আলতাফ হোসেন মানিক (২০), নুর আলম (২০), এনামুল হক নিলয় (১৯) । এসময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে নগদ ১৫০০টাকা ও ১টি হলুদ ও কালো রয়ের কাটার উদ্ধার পূর্বক জব্দ করেন।