শিরোনামঃ

মীরসরাইয়ের মিঠাছরায় অবৈধ মাটি কাটা নিয়ে সংঘর্ষ

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা আবুনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটা বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দফায় দফায় কয়েকবার এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন  বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরের ছোবাহান বাদশাসহ (৩৮) বেশ কয়েকজন আহত হয়েছে।
জানা গেছে, মীরসরাই সদর ইউনিয়নের মাটি ব্যবসায়ী একরামুল হক দিদার, মো. সাদ্দাম হোসেন, নুর উদ্দিন বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে সেই মাটি বিক্রি করতেছে। সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরের ছোবাহান বাদশা বাধা দেওয়ার তাঁর অর্তকিত হামলা করে নগদ টাকা নিয়ে যায়। 
হামলার বিষয়ে দিদার সাদ্দাম ও নুর উদ্দীন এর কাছে জানতে চাইলে তারা বলে বাদশার কাছে আমরা ৬০ হাজার টাকা পাবো তার কাছে টাকা চাইতে গেলে সে টাকা দিবেনা বলে এই নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাজে। 

এবিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, মাটির কাটার বিষয়ে সংঘর্ষ ঘটনা শুনা গেছে। থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি তদন্ত করে আইনননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
প্রসঙ্গত, মাটি কাটার বিষয়ে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন জিরো টরালেন্স ঘোষণা দেওয়া পরও প্রশাসনের একটি চক্র মাটি ব্যবসায়ীদের মাটি কাটার সুযোগ করে দিচ্ছে। এতে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাটি চাপা পড়ে নিহতেরও ঘটনা ঘটেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL