একটি সুন্দর, শিক্ষিত এবং স্বনির্ভর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সামাজিক সংগঠন 'ড্রিমার্স ইয়ুথ ক্লাব'। একদল উদ্যমী ও সৃজনশীল তরুণের হাত ধরে এই সংগঠনের পথচলা শুরু হয়েছে, যারা বিশ্বাস করে—তারুণ্যের শক্তিই পারে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে।
নজরুল ইসলাম কাদেরীকে আহবায়ক এবং ইমরান হাসান সিয়ামকে সদস্য সচিব করে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে বেগবান করতে ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ।
সংগঠনের আহবায়ক নজরুল ইসলাম কাদেরী জানান, ড্রিমার্স ইয়ুথ ক্লাব’ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনা, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কাজ করা, রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, অসহায়দের সহায়তা করা, বৃক্ষরোপণ অভিযান এবং পরিচ্ছন্ন সমাজ গড়ার জন্য কাজ করে যাবে।