রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় পবিত্র খতমে বোখারী শরীফ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাউজান পৌরসভার আদালত ভবন সংলগ্ন আল জামিয়াতুল আরবিয়া এমদাদুল ইসলাম মাদরাসায় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র বোখারী শরীফ ও কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান, শাহ আলম মেম্বার, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন চৌধুরী, পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান জুয়েল, রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরো, কাজী বাদশা, যুবদল নেতা আব্দু শুক্কুর, দিদার হোসেন, বরকত চৌধুরী, নিজাম উদ্দিন, আশিকুর রহমান ফয়েজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, রবিউল হাসান জনি, জুবায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক দিদার আলী, মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, যুবদল নেতা আব্দুল মান্নান, আবুল কাশেম সোহাগ, আবু আব্দুল্লাহ ছোটন, মনসুর, মোহাম্মদ খালেক, সাইফুল ইসলাম, আবু বকর রানা, সম্রাট চৌধুরী, মোহাম্মদ হাশেম, সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, ফরহাদ হোসেন বাবু, রবিউল হাসান রবি, হোসেন মোহাম্মদ বাবু, সালাউদ্দিন, মোহাম্মদ সায়েম আলিফ, আলমগীর, দেলোয়ার খান, বদিউল আলম, এখতিয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার মোহাম্মদ, আশরাফ, সাবু, গাজী রাজু, মাসুদুল আলম, লোকমান, নেজামুদ্দিন, রাশেদ হোসেন জাসু, নুরুল আসাদ রিমন, এনায়েত আলী, মাহাবুব আলম, মামুন, জয়নায়ল, মো. আরাফাত, মো. মনসুর, আলী হাসান, মো. করিম, আজিজুল হাকিম, মো. ইমতিয়াজ, এমদাদ, ইসাক, বশর, মোন্না, সাইফুল, সাদ্দাম, পারভেজ, আইমন, রিপন ও ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।