মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব ফরহাদাবাদ নতুন বাড়ি শাখার দায়রা শরীফ গতকাল পরিদর্শন করেন মাইজভাণ্ডার শরীফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম মাযহারে গাউসুল আযম আলহাজ্ব শাহ্সূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি-২ আসনের সাংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ পূর্ব ফরহাদাবাদ নতুন বাড়ি শাখার কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। পরিদর্শনকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ্সূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।