শিরোনামঃ

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫ বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে জয় দে (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ঠাকুর চান মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— প্রদীপ কুমার দে, সুদীপ দে, ভঙ্কেশ্বর দে, ত্রিদীপ দে ও টংকেশ্বর দে।
প্রত্যক্ষদর্শী সুপন বিশ্বাস জানান, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনশেড ঘরগুলোতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৫টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া পাশের আরও ৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস এর দমকল বাহিনী  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের অন্যান্য ঘরগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।”

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL