তীব্র তাপদাহে জনসাধারণের স্বস্তি দিতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সারাদেশে চলছে শরবত বিতরণ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদরপাড়া শাখার উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার এলাকায় পথচারীদের মাঝে এই শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কমিটির সদস্যরা ডেকে ডেকে তৃষ্ণার্ত মানুষদের শরবত পান করান।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুদের শরবত পান করে স্বস্তি পেতে দেখা যায়। প্রচণ্ড গরমে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ হোসেন, সেলিম কোম্পানি, মোহাম্মদ বখতিয়ার হোসেন, মোহাম্মদ বাচা কোম্পানি, তছলিম উদ্দিন, খালেক কোম্পানি, রাসেল মিয়া রকি, রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন, নাজিমুদ্দিন, সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্বপন বড়ুয়াসহ অনেকে।অতিথিরা বলেন, “মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করে তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”