শিরোনামঃ

রাউজানে হামলার পর মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাউজানে জায়গা জমি বিরোধের জেরে হামলার পর মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪ টায় রাউজান প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার শায়ের মোহাম্মদ আলী। 

আরও বক্তব্য রাখেন, হামলার শিকার মো. হারুন, 
বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, ইব্রাহিম কোম্পানি, আমান উল্লাহ, যুবদল নেতা রাসেল মিয়া রকি, মো. ইব্রাহিম, মো. পারভেজ।

বক্তব্যে শায়ের মোহাম্মদ আলী বলেন, রাউজান পৌরসভার ৯ নং আলিখীল গ্রামে আমাদের জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টা করছে সন্ত্রাসী খুর বাদশা ও তার ভাই এয়ার খান। আমরা প্রতিবাদ করতে গেলে আমাকে ও আমার ভাই হারুনকে এলোপাতাড়ি কুপিয়েছে তারা। যা ইতোমধ্যে সবাই জেনেছেন। এখন আবার তারা আমাদেরকে হামলা করে আমাদেরই বিরুদ্ধে মামলা করেছে। যা অন্যায় ও অবিচার। আমরা এর নিন্দা ও মামলার প্রত্যাহারের দাবি জানাই। 

বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, খুর বাদশা ও এয়ার খান স্থানীয়দের অত্যাচার করছে। মানুষের জায়গা জমি দখল করছে। এগুলো মেনে নেওয়া যাবে না। এখন উল্টো তারা মামলা করেছে। 

ব্যবসায়ী ইব্রাহিম কোম্পানি বলেন, আমি একজন সুপরিচিত ব্যবসায়ী। অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাকেও মামলা দেওয়া হয়েছে। খুর বাদশা ও এয়ার খানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মো. ইকবাল সও, মো. আবির, মো. বেলাল, মো. নাসির,,মো. খোকন, মো. জাফর প্রমূখ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL