শিরোনামঃ

রাউজানে সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের রাউজান উপজেলায় ‘বিশুদ্ধ পুষ্টি, নিখুঁত বৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড উৎপাদিত ‘পুষ্টিরাজ’-এর সৌজন্যে কুইন প্লেসে এ সেমিনারের আয়োজন করে ফারহান এগ্রো, রাউজান পোল্ট্রী, নাহার এগ্রো এন্ড সামগ্রী, নিউ রাউজান পোল্ট্রী, জনতা ফিড এন্ড চিকস সেন্টার ও শাহান শাহ।
সেমিনারে সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল হেড সালাউদ্দিন শাকিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এজিএম জসিম উদ্দিন সাগর ও এসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার জামাল উদ্দিন।
সিনিয়র এক্সিকিউটিভ ডা. আবদুল্লাহ আল আহাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান পোল্ট্রী ফিশ ফিড এন্ড চিকস সেন্টারের ফখরুউদ্দিন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ফারহান এগ্রোর স্বত্বাধিকারী মুহাম্মদ কুসুম, জামাল উদ্দিন ও খামারী সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন শাহান শাহ পোল্ট্রীর স্বত্বাধিকারী মুহাম্মদ আবসার, নাহার এগ্রোর স্বত্বাধিকারী মুহাম্মদ ইয়াছিন, নিউ রাউজান পোল্ট্রীর স্বত্বাধিকারী মুহাম্মদ ইকবাল এবং জনতা পোল্ট্রীর স্বত্বাধিকারী মুহাম্মদ ওসমান।সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১১০ জন খামারী অংশগ্রহণ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL