মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম শেখ মাকসুদুর রহমান (দুলাল)-এর কবর জিয়ারত করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এস.জেড.এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।রোববার সকালে জিয়ারতকালে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন জিকু, আলী আব্রাহ দুলাল, সাবেক কমিশনার আশেক রসুল রোকন, ইউপি সদস্য শফিউল আজম, শেখ মোহাম্মদুর রহমান, হাবিবুল ইসলাম, আলী আজম বেলাল, নাসির উদ্দিন মন্টু ও মো. মোশারফ হোসেন।
এছাড়াও মরহুমের সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন আর অ্যান্ড ডি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক শেখ মিনহাজুর রহমান, জিএইচ হাওয়াই লিমিটেড কোম্পানির সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজার শেখ মেহেরাজুর রহমান, শেখ মুবিনুর রহমান, শেখ মাহফুজুর রহমান, আসিফুল হাসান প্রমুখ।