রাউজানে নোয়াজিষপুর গোল মোহাম্মদ তালুকদার বাড়ির উদ্যোগে এবং এস.এইচ. সিপাত স্মৃতি সংঘের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, খতমে কুরআন ও আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) গোল মোহাম্মদ তালুকদার বাড়ি সংলগ্ন ময়দানে দিনব্যাপী আয়োজিত এ মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও করিম সিকদার বাড়ি জামে মসজিদের খতিব আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন আনসারী। প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিফাতলী জামিয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার অনার্স বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা শফিউল আজম আল কাদেরী। মোহাম্মদ কামরুল হাসান সৌরভের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ সাতবাড়িয়া শাহ্ আমানত (রা.) আলিম মাদ্রাসার মুদাররিস মাওলানা রবিউল হাসান দায়েমী, মাওলানা মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সর্ত্তারকুল দায়রা শাখার উপদেষ্টা মহিউদ্দিন জীবন, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল মিয়া, দিদারুল আলম, দিদারুল আলম ওয়াহেদী, মাওলানা আবু তৈয়ব ফারুকী, হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়া উদ্দিন, হাফেজ মোহাম্মদ সায়েম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান, মোহাম্মদ লোকমান, আবু তাহের, সেকান্দর, আবুল বজল, মোহাম্মদ মাসুদ, জামশেদ, এনাম হোসেন, সাজিব, নাঈম, সায়েম, আজাদ, শামশু, হারুন, সাব্বির, তানভীর, তাওসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করায় দুইজন কৃতী শিক্ষার্থী এবং দুইজন কুরআনের হাফেজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। মিলাদ, কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।