শিরোনামঃ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে রাউজান বিএনপির শ্রদ্ধা

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেতাকর্মীরা রাঙ্গুনিয়া শহীদ জিয়ার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে সমাধি প্রাঙ্গণে অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, বিনাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দিদারুল আলম, চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কমলেন্দু শীল, আবসারুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি ইরফান উদ্দিন রায়হান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাফায়েত হোসেন রাকিব, উপজেলা বিএনপি নেতা বেদারুল ইসলাম, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, চিকদাইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুর্শেদ, বিএনপি নেতা মো. শওকত, সাইফুদ্দিন, মো. শুক্কুর, কৃষক দল নেতা মাঈনুদ্দিন, যুবদল নেতা আবছার উদ্দিন দুলাল, ছাত্রদল নেতা মো. সানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL