শিরোনামঃ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম সমাধিতে রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়া নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংগঠনের নেতাকর্মীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, রাউজান উপজেলা সাইবার দলের সভাপতি হাসান বাহাদুর, সাইফুদ্দিন রুবেল, নিজাম উদ্দিন চৌধুরী রিপন, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না ও মোহাম্মদ সাইমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL