শিরোনামঃ

কারামুক্ত ইকবাল সংবর্ধিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী হাজী মুহাম্মদ ইকবাল কারামুক্ত হয়ে এলাকায় ফিরেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তিনি মুক্ত হয়ে এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেন।

 

প্রবাসী হাজী ইকবাল কারামুক্ত হয়ে বেতবুনিয়া এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে ফুলের মালা পরিয়ে রানীরহাটে নিয়ে আসেন। সেখানে চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর পক্ষ থেকে রাজানগর-ইসলামপুর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

এসময় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, ভিপি আনছুর উদ্দিন এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ চৌধুরী।

পরে হাজী মুহাম্মদ ইকবাল ইসলামপুর মাজারগেইটে হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে গিয়ে তার মায়ের কবর জিয়ারত করেন।

 

জিয়ারত শেষে উপজেলা যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরীর নেতৃত্বে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম সাইফুদ্দিন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা জাসসের সহ-সভাপতি সাবেক ছাত্রদল নেতা জাফর ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা রমজু মেম্বার, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলমসহ উপজেলা ও ইসলামপুর যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL