শিরোনামঃ

রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ১৩ এপ্রিল) সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনীস্থ প্রতিষ্ঠানটি মিলনায়তনে রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন। উদ্বোধন ছিলেন পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ হানিফ রাজু। 

পরিচালক(সাধারণ) মুহাম্মদ করিম উদ্দিন হাসান ও পরিচালক (শিক্ষা ও একাডেমিক) মুহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মুহাম্মদ কালু শাহ, অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক ইমাম হোসাইন,  মুহাম্মদ ওসমান গণি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট অব মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবু বক্কর, নুরুল ইসলাম আহমেদ, নজরুল ইসলাম। 

এছাড়াও আরো বক্তব্য দেন সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব,  সাংবাদিক জগলুল হুদা,  মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আকব হোসেন, মাহিমা নুর আলিফ, শান্তা দাস প্রমুখ। 

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশত্মবোধক গান, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL