শিরোনামঃ

রাঙ্গুনিয়া রাজানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় নবীন বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রাজানগর রহম আলী রুজুরুছ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি চৌধুরী মুহাম্মদ হাছান ইবনে কাসেম, সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল, বিদ্যালয়ের সাবেক সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, রানীরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রানীরহাট ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী রাকিবুল হাসান মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি আইয়ুব কুসুম।

বিদ্যালয়ের শিক্ষক নিপু কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কামরুল হাসান ও  শিক্ষক মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন মুহাম্মদ মাহমুদ রশিদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আফিয়া আনজুম, আফিফা বিনতে সালাম ও নুসরাত জাহান সামিয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা, মানপত্র প্রদান ও শুভেচ্ছা জানানো হয়।
শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL