শিরোনামঃ

দীর্ঘ ১যুগ পর রানীরহাটে জমকালো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

দীর্ঘ এক যুগ পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে আবারও প্রাণ ফিরে পেয়েছে ক্রিকেটের উন্মাদনা। রানীরহাট ঝিঁঝিপোকা সাবেক ক্রিকেটারবৃন্দের আয়োজনে শুরু হয়েছে “রানীরহাট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় রানীরহাট স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু মনছুর তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট কে.আর.এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার।

সাবেক ক্রিকেটার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী, ইসলামপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম এবং এডভোকেট ইমরান হোসেন চৌধুরী।

এ সময় রানীরহাট ঝিঁঝিপোকা সাবেক ক্রিকেটারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহেদ আলম তালুকদার, সাইফুজ্জামান রুবেল, কামরুল পারভেজ, আলী নেওয়াজ সুমন, মুহাম্মদ খোকন, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আকবর হোসেন, মুহাম্মদ আজিম উদ্দিন, মুহাম্মদ কাউছার, মুহাম্মদ আবির, মুহাম্মদ তারেক, মুহাম্মদ লোকমান, জমির উদ্দিন ইমন, সাইফুলসহ আরও অনেকে।

খেলা শুরুর আগে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে মাঠ পরিদর্শন করেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাউজান জিয়া নগর ক্রিকেট একাদশ ও টিম অফ বেতবুনিয়া।

আয়োজকরা জানান, সর্বশেষ ২০১৪ সালে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১যুগ পর আবারও পুরনো দিনের ঐতিহ্য ফিরিয়ে এনে এমন আয়োজন করতে পেরে তারা আনন্দিত। তাদের আশা, এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এলাকায় ক্রীড়া সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL