রামুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামু উপজেলার উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রয়োগ অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (৬মে) দুপুর ২টায় রামু উপজেলা বাঁকখালী অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত দেব নাথ শুভ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন শরিফ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছলিম উল্লাহ। এসময় মাঠ পর্যায়ে কৃষান কৃষাণীদের পক্ষে বক্তব্য রাখেন ফতেখাঁরকুল ইউনিয়নের আওতাধীন সিদরাতুল মুনতাহা সানিয়া।
এসময় বক্তারা "কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্য কে ধারন করে বলেন, সরকার কৃষিকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে কৃষির প্রতি গুরুত্ব আরোপ করছেন। ফল ও সবজির উক্তম কৃষি চর্চা (GAP) এর ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়ন, (GAP) মানদণ্ড, কৃষক ও সনদ প্রদানের সাথে যুক্ত জনবলকে (GAP) বিষয়ক প্রশিক্ষণ প্রদান, (GAP) সনদের মানদণ্ড পূরণে সক্ষম ফল সবজির আবাদ এলাকা বৃদ্ধি ও কৃষি কে আধুনিকীকরণসহ উন্নত মানের ধান উৎপাদন করা হবে। কৃষক যাহাতে নিরাপদ চাষাবাদ করতে পারে তার জন্য স্কুল মাঠ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়। উক্ত সেমিনারে রামু উপজেলার গণ্যমান্য ব্যাক্তি, স্থানীয় জন প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণ মাধ্যমকর্মীসহ ৭০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।