শিরোনামঃ

লোহাগাড়ায় বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষাবিদ নুরুল ইসলাম

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোহাগাড়া উপজেলার বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম গত ১৩ সেপ্টেম্বর ৪ সদস্যের এই এডহক কমিটির অনুমোদন দেন। কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলামকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে অঞ্জু প্রভা বড়ুয়া এবং অভিভাবক সদস্য হিসেবে মো: দেলোয়ার হোসেনকে সদস্য করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন,বিদ্যালয়টির অবস্থান দূর্গম এলেকায় হলেও শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কম নয়। আশা করছি এই শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগাতে পারলে এই বিদ্যালয় লোহাগাড়ায় একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠবে। তাই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমার এই পরিকল্পনা বাস্তবায়নে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL