শিরোনামঃ

লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লাইনে উন্নীতকরণের চলমান কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লাইনে উন্নীতকরণের চলমান কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের সাথে সংশ্লিষ্টদের চলমান কাজের গুণগত মান ঠিক রেখে,দ্রুত সময়ে কাজ শেষ করার তাগিদ দেন। সাংসদ শাহজাহান চৌধুরী কাজের গুণগতমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদ-বিন-আখন্দ, উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল আলম,উপ-সহকারি প্রকৌশলী তৌহিদুল বারি, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,সমাজসেবক নুরুল ইসলাম সিকদার প্রমূখ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL