শিরোনামঃ

সন্দ্বীপে একে ফাউন্ডেশনের মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের সন্দ্বীপে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও মূল্যায়নের লক্ষ্যে একে ফাউন্ডেশনের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৬টি উচ্চবিদ্যালয় ও ১১টি আলিয়া মাদ্রাসার প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার প্রথম ধাপ শেষে চূড়ান্ত পর্বের জন্য উচ্চবিদ্যালয় থেকে ১৫০ জন এবং আলিয়া মাদ্রাসা থেকে ৫০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়। পরে উচ্চবিদ্যালয় বিভাগের সেরা ১০ জন এবং আলিয়া মাদ্রাসা বিভাগের সেরা ৫ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে উত্তীর্ণ অন্যান্য শিক্ষার্থীদেরও সান্ত্বনা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
উচ্চবিদ্যালয় বিভাগে প্রথম স্থান অর্জন করেন সন্দ্বীপ আনন্দ পাঠশালার দশম শ্রেণির শিক্ষার্থী নাইমুল ইসলাম। আলিয়া মাদ্রাসা বিভাগে প্রথম হন ডা. আহম্মেদ সালেহা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মিনহাজুল ফাহিম।
আরিফ মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি এ বি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আবুল হাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেলাল নুর আজিজী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই একে ফাউন্ডেশনের লক্ষ্য। এ মেধা অন্বেষণ প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা হবে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতা বিকাশের আরও সুযোগ পায়।”

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ শিক্ষক সমিতির সভাপতি জামসেদ উদ্দিন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ শাখার সভাপতি ইসমাইল হোসেন এবং একে ফাউন্ডেশনের প্রতিনিধি রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL