শিরোনামঃ

সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র সিরাত কনফারেন্স এবং কায়েদে মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়ায় আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফি., মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফতেপুরী, মুফতি ওসমান সাদেক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা কামরুল ইসলাম, মুফতি জোনায়েদ আহমদ ও মাওলানা আসাদ উল্লাহসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত, দাওয়াতি কর্মকাণ্ড এবং ইসলামের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাবে সুফ্ফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিদারুল আলম।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL