শিরোনামঃ

সন্দ্বীপে এসএসসি ফল পর্যালোচনা, ক্রীড়া আয়োজন নিয়ে মতবিনিময়

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১১টি দাখিল মাদ্রাসার সুপার, দুটি কারিগরি স্কুলের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি এবং পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী আবুল কাশেম মাস্টার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শরীফ।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL