শিরোনামঃ

শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সন্দ্বীপে ছাত্রদলের বিক্ষোভ

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
 রোববার (২৩ আগস্ট) সন্দ্বীপ এনাম নাহার মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়েই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি সাংগঠনিকভাবে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদনও নেওয়া হয়নি।

বক্তারা প্রশ্ন তোলেন, সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এমন বহিষ্কারাদেশ কতটুকু গ্রহণযোগ্য। তাঁরা অবিলম্বে শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন মগধরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হারামিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুরাদ, মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন, এম আর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন, সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিশন মাওলা, কালাপানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব, হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমজাদ, এম আর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ, এবি কলেজ ছাত্রদলের মেহেরাজ মাহমুদ জয়, মেহেদী হাছান ও ফাহাদসহ বিভিন্ন ইউনিটের আরও অনেক ছাত্রনেতা।

বিক্ষোভকারীরা বলেন, শহিদুল ইসলাম শহীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা সাংগঠনিকভাবে বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL