শিরোনামঃ

সন্দ্বীপে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উদ্যোক্তা উন্নয়নে জোর

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

২০২৫-২৬ অর্থ বছরে “প্রগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেশিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতায় সন্দ্বীপে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজিব, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, বাউরিয়া এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা জিহাদ এবং মুছাপুরের কৃষি উদ্যোক্তা ফাতেমা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে টেকসই ও আধুনিকায়নের জন্য উদ্যোক্তা তৈরি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে উৎসাহ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ তৈরি হচ্ছে। তারা আরও বলেন, কৃষিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL